ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইইউ যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে যুক্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বেসেন্ট ইইউর পদক্ষেপের প্রশংসা করেন এবং তাদের দৃঢ় ও দ্রুত অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে কাজ করছে, যাতে ইরানি সরকার পারমাণবিক কর্মসূচি, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়নে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যবহার করতে না পারে।
বেসেন্ট বলেন, ইরান সরকারকে বিশ্ব একটি স্পষ্ট বার্তা দিচ্ছে এবং অবশিষ্ট সব আর্থিক পথ বন্ধ না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত থাকবে। গত মাসের শেষ দিকে ইইউ বলেছিল, ইরানের ওপর চাপ বজায় রাখা এবং উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখতে তারা যুক্তরাষ্ট্র, জি-৭ ও অন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইইউ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।