মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনে তার ব্যক্তিগতভাবে জড়িত থাকা উচিত। এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া ইরান যদি উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা ‘সময় নষ্ট করছে’।
ট্রাম্প স্বীকার করেছেন, খামেনির ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, তবে তিনি তাকে গ্রহণযোগ্য মনে করেন না। ট্রাম্প বলেন, খামেনির ছেলে দুর্বল এবং তার কাছে অগ্রহণযোগ্য। তিনি এমন একজন নেতাকে চান যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি আনতে সক্ষম হবেন।
তিনি আরও সতর্ক করেন, যদি নতুন ইরানি নেতা পূর্ববর্তী নেতৃত্বের নীতি অব্যাহত রাখেন, তবে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।
খামেনির মৃত্যুর পর ইরানের নতুন নেতা নির্বাচনে নিজেকে জড়িত রাখতে চান ট্রাম্প
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।