Web Analytics

হরমুজ প্রণালির দক্ষিণাংশে আন্তর্জাতিক নৌপথের নিয়ম ভঙ্গের অভিযোগে অন্তত ছয়টি জাহাজের পথ রোধ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানায়। আইআরআইবির উদ্ধৃত এক ইরানি দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সোমবার ভোরের দিকে ঘটনাটি ঘটে।

ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, জাহাজগুলো নিজস্ব নেভিগেশন ও পজিশনিং ব্যবস্থা বন্ধ করে একটি ‘অবৈধ ও বিপজ্জনক’ পথ দিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় একটি জাহাজে দুর্ঘটনা ঘটে। ইরানের ‘দৃঢ় ও কার্যকর পদক্ষেপের’ মুখে বাকি জাহাজগুলো আবার পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তেহরান দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর উসকানিতে জাহাজগুলো ওই বিপজ্জনক পথে প্রবেশের চেষ্টা করেছিল। তবে জাহাজগুলোর পরিচয়, দুর্ঘটনার ধরন বা ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ঘটনাটির তথ্য ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে প্রকাশিত হয়েছে।

27 Jul 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে নৌপথের নিয়ম ভাঙার অভিযোগে ছয় জাহাজের পথ রোধ করেছে ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।