Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে উন্নয়নের পথে পরিচালিত করেছেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, জিয়াউর রহমানের মতো নেতা পেয়ে বাংলাদেশ গর্বিত। রোববার (৩১ মে) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর মিলনায়তনে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মিন্টু আরও বলেন, জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে দুঃশাসন চালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অধিকার পুনরুদ্ধারে কাজ করছেন।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। শেষে প্রায় চার হাজার গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

31 May 26 1NOJOR.COM

পরিবেশমন্ত্রী মিন্টুর বক্তব্যে জিয়াউর রহমানের গণতন্ত্র ও উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।