Web Analytics

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তবে বিষয়টির ফয়সালা রাজপথেই হবে। তিনি শুক্রবার রাজধানীর বারিধারা মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের ব্লাড বিভাগ আয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন। সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব ও জুলাই সনদ জাতির অন্যতম অর্জন হলেও সরকারের নেতিবাচক ও উড়নচণ্ডী মনোভাবের কারণে তা ব্যর্থ হতে চলেছে।

তিনি অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদী মানসিকতা থেকে জুলাই সনদের বিরোধিতা করছে এবং জনগণের গণভোটের রায় বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি সরকারের প্রতি শুভবুদ্ধির পরিচয় দিয়ে দ্রুত সনদ বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মানবসেবাকে বড় ইবাদত হিসেবে উল্লেখ করে সমাজের সহৃদয় মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টি আই রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চিকিৎসক ও সংগঠকরা বক্তব্য দেন এবং নয়জন স্বেচ্ছাসেবককে বেস্ট ব্লাড হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

02 May 26 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে ফয়সালার হুঁশিয়ারি দিলেন জামায়াত নেতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।