Web Analytics

সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম দেশের যোগাযোগ খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। রোববার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আধুনিক, নিরাপদ ও টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। মার্কিন রাষ্ট্রদূত জানান, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সড়ক দুর্ঘটনা রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করে। মন্ত্রী বলেন, দুর্ঘটনা কমাতে সরকারের পাশাপাশি নাগরিক সচেতনতা ও সামাজিক আন্দোলনও জরুরি।

13 Apr 26 1NOJOR.COM

যোগাযোগ খাতে মার্কিন বিনিয়োগে আশাবাদ, সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।