বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ মে ২০২৬ তারিখে তিন দিনের সরকারি সফরে চীন গেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বেইজিং সফর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই’র আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে, যেখানে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
বৈঠকে দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সমন্বয়, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ কাঠামোর আওতায় রাজনৈতিক বিশ্বাস ও বাস্তব সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি চীন সফর শুরু, দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্ব
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।