Web Analytics

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২৫১ কোটি টাকার শেয়ার জালিয়াতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জানুয়ারি ধার্য করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির নতুন তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা দিতে না পারায় এই সিদ্ধান্ত হয়।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ মামলার আবেদন করেন। আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে দুদককে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এজাহারে সাহাবুদ্দিনকে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এস আলম ও আবদুল ওয়াহেদের সঙ্গে যোগসাজশে তিনি নির্বাচিত পরিচালক ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি শেয়ার অধিগ্রহণ করে, যার মূল্য ২৫১ কোটি টাকা এবং ব্যাংকের মোট শেয়ারের ৪ দশমিক ৮১৬০ শতাংশ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল মাত্র ৮ লাখ টাকা। মামলা দায়েরের পর সাহাবুদ্দিন ছাড়া অন্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

28 Oct 26 1NOJOR.COM

ইসলামী ব্যাংক শেয়ার জালিয়াতি মামলায় দুদকের প্রতিবেদন দিতে ২০ জানুয়ারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।