নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ এবার কাঠমান্ডুতে ভারত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে একক বৈঠক এড়িয়ে চললেও এবার কৌশল পরিবর্তন করছেন। চলতি সপ্তাহেই ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব ও চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিংয়ের সঙ্গে একই দিনে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে, যাতে দুই প্রতিবেশী দেশের প্রতি সমান গুরুত্বের বার্তা যায়।
‘দ্য কাঠমন্ডু’র প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে আলোচনার পর বালেন শাহ বিদেশি কূটনীতিকদের সঙ্গে একক যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেপালের পররাষ্ট্রনীতিতে ভারত ও চীনের গুরুত্ব বিবেচনায় এই প্রক্রিয়ার সূচনা তাদের দিয়েই করা হচ্ছে।
এই পদক্ষেপের মাধ্যমে বালেন শাহ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার নতুন কৌশল গ্রহণ করছেন।
ভারত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।