ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এই সিদ্ধান্তের ফলে তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের ভিসা প্রদান ও সৌদিতে প্রবেশ স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে গালফ নিউজ জানিয়েছে, গত ২১ দিনের মধ্যে এই তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, এমনকি তারা অন্য দেশ হয়ে এলেও।
সৌদি পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাদুর্ভাবের কবলে থাকা দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্যও স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি ও দ্রুত সাড়া প্রদানের ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওয়াকায়া জানিয়েছে, সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং এখন পর্যন্ত কোনো ইবোলা-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। কর্তৃপক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে সব ধরনের স্বাস্থ্যব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।
ইবোলা প্রতিরোধে তিন আফ্রিকান দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।