Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে। বাহিনীটি একে ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, হামলায় ঘাঁটির একটি জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার, একটি সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তবে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা বাহরাইন সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

14 Jul 26 1NOJOR.COM

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।