Web Analytics

নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ইমানদারির সঙ্গে অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কোনোভাবেই তামাশা বা খামখেয়ালিপূর্ণ হবে না।

তিনি আরও বলেন, অতীতে নির্বাচনকে তামাশায় পরিণত করা হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। দেশ কোনো তামাশার জায়গা নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই সুন্দর, সঠিক, নিরপেক্ষ ও জনগণের আস্থা অর্জন করবে। তিনি আরও বলেন, গুটিকয়েক ব্যক্তির কর্মকাণ্ডের জন্য দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে অপবাদ দেওয়া অনুচিত এবং এমন পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।

সভাটি আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

24 Jan 26 1NOJOR.COM

নির্বাচন কমিশনারের প্রতিশ্রুতি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট হবে অবাধ ও নিরপেক্ষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।