Web Analytics

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে নিয়ে যায় ডিবি পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি তাৎক্ষণিকভাবে আটকের বিষয়টি নিশ্চিত নন।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে আটক করা হয়ে থাকলে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করা হবে। ইকবাল সোবহান চৌধুরী একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে দীর্ঘ সময় বিভিন্ন সংবাদমাধ্যম ও সংগঠনে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৭২ সালে দ্য বাংলাদেশ অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পত্রিকাটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত এর সম্পাদক ছিলেন। তিনি বিএফইউজের একটি অংশের সভাপতি ও বাসসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। ২০০৮ সালে ফেনী সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৩ সালে তিনি তথ্য উপদেষ্টা এবং ২০১৪ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর সম্মানী ও খণ্ডকালীন গণমাধ্যম উপদেষ্টা নিযুক্ত হন।

04 Nov 26 1NOJOR.COM

ঢাকায় ডিবির হাতে আটক সাবেক হাসিনা উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।