হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ওই বক্তব্যের জন্য জেলার মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, দাবি পূরণ না হলে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সংসদে হাসনাত কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছিলেন।
ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।