Web Analytics

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে তাঁকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে স্নাইপার দিয়ে গুলির ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগে আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হক এ আদেশ দেন। কারাগারে থাকা সিদ্দিককে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক ইয়াছিন পাইক।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত এবং রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানির সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের তথ্য জানতে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন বলেন, অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না তা অনুসন্ধান জরুরি। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এজাহার অনুযায়ী, ২১ অক্টোবর ‘THE BEAUTY OF RAJSHAHI’ গ্রুপে পোস্ট করা বাসের ছবির নিচে ‘MD Abu Bokor Siddique’ আইডি থেকে মন্তব্যটি করা হয়। ওই দিন বিকেলে রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া থেকে সিদ্দিক ও তাঁর বাবাকে আটক করা হয় এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক মন্তব্য করার কথা স্বীকার করেন। তাঁর বাবাকে যাচাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

25 Oct 26 1NOJOR.COM

বাসের ছবি নিয়ে স্নাইপার মন্তব্যের অভিযোগে যুবকের সাত দিনের রিমান্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।