কুমিল্লার মেঘনা উপজেলায় হত্যা ও অপহরণসহ একাধিক মামলার আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামের শাহজালাল ওরফে সাব্বির হত্যাকাণ্ডের মামলায় বেশ কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন।
এজাহারভুক্ত আসামি নাঈমের বাবা বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হলেও তিনি আদালতের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান। প্রধান আসামিসহ অন্যরা এখনো ধরা পড়েনি। এ অবস্থায় বুধবার সকালে মেঘনা থানার সামনে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানায়। বক্তারা সতর্ক করে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আসামিদের ধরতে অভিযান চলছে, তবে অনেকে মেঘনার বাইরে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে।
মেঘনায় হত্যা ও অপহরণ মামলার আসামিরা পলাতক, এলাকায় প্রতিবাদ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।