Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত বাস্তবায়ন শুরু করতে বলেছেন এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানান, এলডিইডি’র অধীনে থাকা ১৭০টি পরিত্যক্ত ভবন ক্লিনিক হিসেবে গড়ে তোলা যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়, যেখানে প্রতিবছর ৩৪ লাখ নবজাতক জন্ম নেয়। মন্ত্রণালয়কে জনসংখ্যা নিয়ন্ত্রণে তৎপর হতে বলা হয়।

সভায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ৭৪ হাজার শূন্য পদ পূরণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী দূর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

04 Mar 26 1NOJOR.COM

বাংলাদেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।