টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ বা টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য-অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়। সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি তানভীর ইব্রাহিম, টিএমজিবির ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলাম, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম দাস্তগীর (তৌহিদ), যুগ্ম সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন এবং কোষাধ্যক্ষ মাহদী হাসান শিমুল। ফল ঘোষণার পর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। প্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকদের পেশাদার সংগঠন টিএমজিবি তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, গবেষণা, নীতিনির্ধারণী গোলটেবিল, প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে কাজ করে।
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায় নির্বাচিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।