Web Analytics

মাদারীপুর সদর উপজেলার পূর্ব চিড়াইপাড়া গ্রামের কাতার প্রবাসী আকাশ মাতুব্বরের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আকাশের মা শাহানা বেগম ও স্ত্রী সুরাইয়া আক্তার অভিযোগ করেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আকাশের চাচা মতি মাতুব্বর ঘর নির্মাণে বাধা দেন। তারা জানান, ২০২০ সালের ১৭ জুলাই আকাশ তার চাচা ও চাচীর কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি পাকা ঘর নির্মাণ শুরু করলে মতি মাতুব্বর টাকা দাবি করে এবং না পেয়ে মামলা দিয়ে হয়রানি শুরু করেন।

আকাশের বড় চাচা আমীর হোসেন মাতুব্বর বলেন, আকাশ প্রায় সাড়ে পাঁচ বছর ধরে জমি ভোগ করছেন, কিন্তু এবার বিল্ডিং করতে গেলে মতি মাতুব্বর বাধা দেন ও মামলা করেন। শাহানা বেগম জানান, তার ছেলে কাতারে থাকায় এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অভিযোগের বিষয়ে মতি মাতুব্বরের বক্তব্য পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আদালত থেকে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলার কপি এসেছে এবং কেউ চাঁদা দাবি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

26 Apr 26 1NOJOR.COM

চাঁদা না দেওয়ায় মাদারীপুরে প্রবাসীর ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।