Web Analytics

সরকার প্রশাসনের চারটি শীর্ষ পদে রদবদল করেছে। ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের কথা জানিয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। ঢাকা ওয়াসার চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামের অবশিষ্ট নিয়োগকাল বাতিল করে তাঁকে এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রওশন আরা বেগমকে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে।

26 Aug 26 1NOJOR.COM

ঢাকা ওয়াসাসহ প্রশাসনের চার শীর্ষ পদে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।