Web Analytics

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান তিনটি অভিযোগ উপস্থাপন করেন।

প্রথম অভিযোগে বলা হয়, ১৯ জুলাই ফতুল্লা ও সদর থানার বিভিন্ন স্থানে শামীম ওসমানের নির্দেশনায় ও উপস্থিতিতে তার সহযোগীরা গুলি চালিয়ে কয়েকজন নিরস্ত্র আন্দোলনকারীকে হত্যা করেন। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ২০২৪ তারিখে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা এবং বহুজনকে আহত করার কথা উল্লেখ করা হয়। তৃতীয় অভিযোগে ৫ আগস্ট ২০২৪ তারিখে চাষাড়া এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ আনা হয়। এসব অপরাধ মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুনানি শেষে আসামিপক্ষ সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৩ এপ্রিল নির্ধারণ করে।

20 Apr 26 1NOJOR.COM

নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।