Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দিলেও তাঁর সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন, নিরাপত্তাকর্মী ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহি ইজতেমায় অংশ নিতে ফয়জুল করীম প্রধান ফটকে পৌঁছান। আগে থেকে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তাঁর সঙ্গীদের প্রবেশে বাধা দেওয়া হয়। নেতাকর্মীরা একসঙ্গে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়; কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেও অধিকাংশ প্রধান ফটকের বাইরে অবস্থান করেন।

কেন্দ্রীয় মসজিদে প্রবেশের সুযোগ না পেয়ে বাধাপ্রাপ্ত নেতাকর্মীরা প্রধান ফটকের সামনে জামাতে আসরের নামাজ আদায় করেন। ফয়জুল করীম কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে ইজতেমায় অংশ নেন এবং পরে ‘বিজয়-২৪’ হলে একটি ফার্স্ট এইড বক্স উদ্বোধন করেন। প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বহিরাগতদের অনুমতি দেওয়া হয়নি।

26 Jul 26 1NOJOR.COM

কুবিতে ফয়জুল করীম ঢুকলেও সঙ্গে আসা নেতাকর্মীদের বাধা, ফটকে নামাজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।