Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়। বৈঠকে লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান অবস্থা তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে মতামত দেন। বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সত্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে লেক এলাকার দীর্ঘমেয়াদি পরিবেশ সংরক্ষণ ও নগর উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

20 May 26 1NOJOR.COM

গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন ও সংরক্ষণে প্রধানমন্ত্রীর বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।