বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতকে দিতে চায় এবং সেই দায়িত্ব পালনের জন্য দলকে যোগ্যতা অর্জন করতে হবে। শনিবার বিকেলে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত তিন দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাছুম বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া পরিপূর্ণ ইসলাম পালন সম্ভব নয় এবং এ ফরজ আদায়ের জন্য ইসলামী আন্দোলন করাও ফরজ। তিনি দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিভক্ত অবস্থায় এ দায়িত্ব পালন করা যাবে না। খানকা বা হুজরায় বসে দ্বীন কায়েম সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা, সামাজিক কাজের সম্মুখসারিতে থাকা এবং অধিকারহারা মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম। কর্মশালায় জামায়াত ও ছাত্রশিবিরের কয়েকজন নেতা বক্তব্য দেন।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে জামায়াতকে যোগ্যতা অর্জনের আহ্বান এটিএম মাছুমের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।