Web Analytics

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের আবুল বাশার (৩৫) এবং ঢাকার খিলক্ষেতের আশিক আহমেদ (২৫)। তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন বলে জানা গেছে।

মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। পরিবার ও পুলিশ কেউই সঠিক কারণ জানাতে পারেনি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

26 May 26 1NOJOR.COM

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।