দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর জনপদে বন্যা ও খরার মতো দুর্যোগ দূর হবে এবং অঞ্চলটি সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। ১১ আগস্ট রাজধানীর বিয়াম মিলনায়তনে এক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ষড়ঋতুর এই দেশে মানুষের বেড়ে ওঠা দুর্যোগের সঙ্গে এবং এখানে নিয়মিত বিভিন্ন ধরনের দুর্যোগ আঘাত হানে বলেও তিনি উল্লেখ করেন। দুর্যোগে সব হারানো নিঃস্ব মানুষের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালাটি প্রভাতী প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচারব্যবস্থা উন্নয়ন প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুরের বন্যাপ্রবণ ১৯ উপজেলায় প্রকল্পটি চলছে। এর মাধ্যমে মৌসুমি বন্যার আগাম পূর্বাভাস ও সতর্কবার্তা প্রচার উন্নত করে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার ঝুঁকি মোকাবিলায় সহায়তা করা হচ্ছে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথা জানালেন ত্রাণমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।