Web Analytics

নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে এনে ভয় দেখিয়ে টাকা, স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক নেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার একটি স্কুলে কর্মরত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার চামেলী আক্তার মিলির সঙ্গে শিক্ষকের আগে থেকেই মোবাইল ফোনে যোগাযোগ ছিল। জরুরি কথা বলার কথা বলে গত ২৫ আগস্ট বিকেলে তিনি শিক্ষককে নওগাঁ শহরের নিজের বাসায় ডাকেন। শিক্ষক সেখানে পৌঁছালে ওত পেতে থাকা অন্য সদস্যরা তাকে ঘিরে মারধরের ভয় দেখায়। অভিযোগ অনুযায়ী, তারা শিক্ষকের কাছে থাকা পাঁচ হাজার টাকা নেয়, ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে জোর করে সই করায় এবং দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেয়।

ঘটনার পর শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে। টানা এক সপ্তাহের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং শিক্ষকের স্বাক্ষর নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এটি আন্তঃউপজেলাভিত্তিক সক্রিয় ব্ল্যাকমেইলার চক্র; অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

10 Sep 26 1NOJOR.COM

নওগাঁয় শিক্ষককে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে চারজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।