স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত ও স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে গ্রাম আদালতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ জরুরি। সোমবার সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নেসহ চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
বৈঠকে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি, কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, গ্রাম আদালত দীর্ঘদিন ধরে গ্রামীণ বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আদালতের ওপর চাপ কমাতে সহায়তা করে।
তিনি আরও বলেন, গ্রাম পুলিশে নারীর সম্পৃক্ততা স্থানীয় সরকারকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করবে। নারী সদস্যরা নারী ও শিশু সংক্রান্ত সামাজিক সমস্যা মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারবেন। বৈঠকে উভয়পক্ষ গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
গ্রাম পুলিশে নারী নিয়োগে জোর, স্থানীয় সরকারকে আরও কার্যকর করার আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।