জামালপুরের মেলান্দহ উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা সরকারি ত্রাণের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকা খাদ্যপণ্য পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২ ও ৬ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা পরিষদ কার্যালয় থেকে ৯০ জনের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। প্যাকেটের গায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নাম ও ২০২৪-২০২৫ অর্থবছরের উল্লেখ ছিল।
প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি করে তেল, লবণ, চিনি ও ডাল, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম করে ধনিয়া ও মরিচের গুঁড়া ছিল। ২ সেপ্টেম্বর ত্রাণ পাওয়া হাসনা বেগমের প্যাকেটের লবণের মেয়াদ ৩১ আগস্ট শেষ হয় বলে তিনি জানান; তেলের মেয়াদ শেষ হওয়ার তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর। অন্য কয়েকজনও জমাট বাঁধা মসলা, চিনি ও লবণ এবং ছেঁড়া প্যাকেট পাওয়ার অভিযোগ করেছেন।
মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম পণ্যগুলো কোথায় ও কত দিন সংরক্ষণ করা হয়েছিল, তা তদন্তের দাবি জানিয়েছেন। ইউএনও জিন্নাতুল আরা বলেন, জুলাইয়ের শুরুতে চিঠি পাওয়ার পর ত্রাণসামগ্রী আসে এবং অসহায় মানুষের তালিকা করে বিতরণ করা হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি জানান, প্রশিক্ষণে থাকা মেলান্দহের পিআইওর কাছ থেকে বিস্তারিত জেনে পরে জানানো হবে।
মেলান্দহে ত্রাণের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ শেষের কাছাকাছি খাদ্যপণ্যের অভিযোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।