Web Analytics

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি প্রায় শেষ করেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনির চূড়ান্ত ২৬ সদস্যের দলে ২২ জনের জায়গা প্রায় নিশ্চিত, যদি না কোনো চোট বা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এর আগে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, এখন স্কালোনির সামনে চ্যালেঞ্জ বাকি চারটি জায়গা নির্ধারণ করা।

গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লি নিশ্চিত, তৃতীয় স্থানের জন্য লড়ছেন হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ। রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো প্রায় নিশ্চিত। পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনা বিবেচনায় আছেন।

মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা প্রায় নিশ্চিত। আক্রমণভাগে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেস নিশ্চিত। বাকি জায়গাগুলোর জন্য মার্কোস আকুনিয়া, গাব্রিয়েল রোহাস, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি বিবেচনায় রয়েছেন।

13 May 26 1NOJOR.COM

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ২২ জন নিশ্চিত, চারটি জায়গা এখনো খালি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।