Web Analytics

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক উত্তরণ, রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করতে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের আয়োজিত ‘জাতীয় ঐক্য : উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি।

গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। ড. চৌধুরীর অভিযোগ, বিএনপি জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করছে না এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। জামায়াতকে ঘিরে তৈরি দূরত্বের সমালোচনা করে তিনি কৃত্রিম বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে নৈরাজ্য তৈরির চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে উদ্বেগ জানান।

বৈঠকে জাতীয় ঐক্যের সংকট, জুলাই শহীদদের আত্মত্যাগ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, রাষ্ট্রীয় সংস্কার ও বিচার নিশ্চিতের প্রয়োজনীয়তা আলোচিত হয়। বক্তারা সংলাপ, পারস্পরিক আস্থা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, দুর্নীতি প্রতিরোধ, জনগণের নিরাপত্তা এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের ওপর জোর দেন। ভিপিএসএসসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী আইনের শাসন, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

25 Oct 26 1NOJOR.COM

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান দিলারা চৌধুরীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।