কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, প্রতিটি দুর্ঘটনায় সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেনী, হবিগঞ্জ ও জামালপুরে সাম্প্রতিক সড়ক ও সেতু দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন সময়ে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রেলক্রসিং, সেতু ও পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।