Web Analytics

চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানি উৎপাদন বাড়ানো এবং দক্ষিণ কোরিয়ার সহায়তায় চলমান দুটি প্রকল্প সম্প্রসারণে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম ওয়াসা। শনিবার দক্ষিণ কোরিয়া সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন।

চট্টগ্রাম ওয়াসার সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুরে প্রতিনিধি দলটি ওয়াসার এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে ওয়াসা ও কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত চলমান প্রকল্প এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। বৈঠকে এমডি ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্প সম্প্রসারণে গুরুত্ব দেন। চোই জংওন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেলিম মো. জানে আলম বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীতে সুপেয় পানির সরবরাহ বাড়বে এবং ওয়াসার সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

22 Nov 26 1NOJOR.COM

সুপেয় পানি প্রকল্প সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম ওয়াসা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।