Web Analytics

ভারতের বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় ‘বাংলাদেশি’ শনাক্তের কথিত অভিযানে শত শত পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে চারটি নাগরিক অধিকার, আইনজীবী ও শ্রমিক সংগঠন। ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিচালক এবং বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।

পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, ডোমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইউনিয়ন ও অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নস দাবি করেছে, অভিযানে বেআইনি আটক, মারধর ও অমানবিক আচরণ হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে পুলিশ বস্তি ও শ্রমজীবী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিচয়পত্র চায়; নথি দেখানোর পরও অনেককে গাড়িতে তুলে বিভিন্ন স্থানে নেওয়া হয়।

অভিযোগে ব্যান্ডেপাল্যায় দুই শতাধিক, হেব্বাগোডিতে প্রায় ১৫০ এবং পারাপ্পানা অগ্রহারায় ৪০০-এর বেশি মানুষ আটকের কথা বলা হয়েছে। ভার্থুর থানায় লাঠিপেটা, হেব্বাগোডিতে দরজা ও সিসিটিভি ভাঙা এবং ৫০টির বেশি ফোন জব্দের অভিযোগও রয়েছে। চার সংগঠন আটক ব্যক্তিদের মুক্তি, আহতদের চিকিৎসা, স্বাধীন তদন্ত, সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রমাণ সংরক্ষণ ও ক্ষতিপূরণ দাবি করেছে।

09 Aug 26 1NOJOR.COM

বেঙ্গালুরুতে ‘বাংলাদেশি’ শনাক্ত অভিযানে শত শত শ্রমিক আটকের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।