Web Analytics

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত করা হবে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরীর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে তিনি এ তথ্য দেন। মন্ত্রী জানান, “হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (পেজ-১)” এর আওতায় ২৬.২১ কিলোমিটার অংশ চার লেনে প্রশস্ত করা হবে এবং ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় ২.৬ কিলোমিটার দীর্ঘ একটি ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ করা হবে। অবশিষ্ট ৪৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা সমীক্ষা চলছে এবং জাইকার সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মন্ত্রী স্বীকার করেন, মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

আলোচনায় শাহজাহান চৌধুরী মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার দাবি জানান এবং এর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য সংসদ সদস্যরাও দ্রুত উন্নয়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

17 Apr 26 1NOJOR.COM

২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।