Web Analytics

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশে সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীরা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপতৎপরতা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। রোববার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে শক্তি প্রয়োগ বা বহিরাগত হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সংকটকে আরও জটিল করছে।

নেতৃদ্বয় বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দমন-পীড়ন, ভয়ভীতি বা বল প্রয়োগ কখনোই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক মর্যাদা ও শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতেই চলমান সংকটের গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

তারা আরও হুঁশিয়ারি দেন, ডুয়েটকে অস্থিতিশীল করতে কোনো মহল ষড়যন্ত্র বা সহিংসতার পথ নিলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সাম্প্রতিক সংঘর্ষে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়, যাতে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।

18 May 26 1NOJOR.COM

ডুয়েটের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।