Web Analytics

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগ নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, কিছু কুচক্রী মহল তার উন্নয়নমূলক কাজ ব্যাহত করতে এবং তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে সক্রিয় রয়েছে।

আমির হামজা লেখেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর থেকে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা নির্বিঘ্নে চালাতে পারছে না। এসব কারণে তারা এখন মিথ্যা তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তিনি এসব মহলকে সতর্ক করে বলেন, কুষ্টিয়াবাসীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি আরও জানান, কুষ্টিয়া-৩ আসনের জনগণ অতীতের মতো ভবিষ্যতেও তার পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন এবং অপকর্মকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

05 May 26 1NOJOR.COM

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়ায় কুচক্রী মহলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ আমির হামজার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।