Web Analytics

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বুধবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খরা ও প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে এরো ও অওদ বিভাগের বিভিন্ন এলাকায় শত শত দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। বুধবার রাত পর্যন্ত প্রায় ৮০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে এবং আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গত বছর করবিয়ের অঞ্চলে বড় দাবানলের পর এবং ইউরোপজুড়ে সাম্প্রতিক প্রাণঘাতী তাপপ্রবাহের কয়েক দিনের মাথায় এ অগ্নিকাণ্ড ঘটে। আবহাওয়া পূর্বাভাসে আবারও তাপপ্রবাহের আশঙ্কা করা হয়েছে। পাহাড়ি দুর্গম এলাকায় যাতায়াতের অসুবিধা থাকায় আগুন নেভাতে দমকলকর্মীদের বেগ পেতে হচ্ছে এবং আকাশ থেকে পানি নিক্ষেপকারী উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

পুজোল-মিনারভোয়া ও মাইয়াক কমিউনের প্রায় ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বা নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। মার্সেইয়ের কাছে রোনিয়াক ও লানকঁ-প্রোভঁস এলাকায় আরও দুটি ছোট দাবানল সৃষ্টি হয়েছে।

02 Jul 26 1NOJOR.COM

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।