Web Analytics

গুজরাটগামী থাই পতাকাবাহী মালবাহী জাহাজ ‘মায়ুরি নারি’ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে তিনজন ক্রু নিখোঁজ হয়েছেন। প্রিশিয়াস শিপিং জানিয়েছে, ইরানের হামলার পর নিখোঁজরা জাহাজের ইঞ্জিনরুমে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হামলার দায় স্বীকার করে জানায়, জাহাজটি তাদের সতর্কতা উপেক্ষা করেছিল। হামলার পর ওমানি নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২০ জন নাবিককে সরিয়ে নেয়, তবে তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে একাধিক জাহাজে হামলার ঘটনায় এ অঞ্চলের নৌ চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

12 Mar 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে ইরানি হামলায় থাই জাহাজের তিন ক্রু নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।