Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিলক্ষিত হওয়ায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগস্টে পুলিশ সারা দেশে সতর্কতা জারি করেছে কি না—এ প্রশ্নে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীর তৎপরতা দেখা যাচ্ছে বলেই সতর্ক থাকার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনী সবসময় সতর্ক থাকে এবং কোথাও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে কি না, তা মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়।

ঢাকায় সাম্প্রতিক কয়েক দিনে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রী। শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার ঘটনায় বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে কোনো বিস্ফোরক পায়নি। এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে জানিয়ে সারা দেশের মাঠপর্যায়ের ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়।

03 Aug 26 1NOJOR.COM

আগস্টে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্কতার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।