Web Analytics

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে ইউনিসেফের চুক্তিভুক্ত দুই পানি সরবরাহকারী ট্রাকচালক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, ঘটনাটি উত্তর গাজার মানসুরা পানি ভরার কেন্দ্রে ঘটেছে, যা গাজা সিটিতে পানি সরবরাহের জন্য ব্যবহৃত মেকোরোট লাইনের একমাত্র চালু ফিলিং পয়েন্ট। এতে আরও দুইজন আহত হয়েছেন। নিয়মিত পানি সরবরাহ কার্যক্রম চলাকালীন এই হামলা ঘটে, যদিও কার্যপ্রণালীতে কোনো পরিবর্তন আনা হয়নি।

ঘটনার পর ফিলিং পয়েন্টের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইউনিসেফ ইসরাইলি কর্তৃপক্ষকে অবিলম্বে তদন্ত শুরু করতে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, মানবিক কর্মী, জরুরি সেবা প্রদানকারী ও বেসামরিক অবকাঠামো—বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা—কখনোই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

ইউনিসেফ মনে করিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক মানুষ ও জীবনরক্ষাকারী সহায়তা প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক।

19 Apr 26 1NOJOR.COM

গাজায় পানি ট্রাকচালক হত্যায় ইউনিসেফের ক্ষোভ, ইসরাইলকে তদন্তের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।