নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে জয় বাংলা স্লোগান ও কেক কাটার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ জুন রাত আনুমানিক ২টার দিকে জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে ওসি (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে মজনু তালুকদার ও মোতায়ের মোল্যাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লোহাগড়া রেলস্টেশনে কেক কেটে জয় বাংলা স্লোগান দেওয়ার পর রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তারা বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে লোকজনকে সেখানে নিয়ে গিয়েছিল।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
লোহাগড়ায় নিষিদ্ধ রাজনৈতিক সমাবেশে বিরিয়ানির প্রলোভনে দুইজন গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।