Web Analytics

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ২০২৬ সালের নির্বাচন অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে। বুধবার ৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নির্বাচন। মঙ্গলবার নির্বাচন বোর্ড এক নোটিশে জানায়, প্রয়োজনীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নোটিশে বোর্ডের চেয়ারম্যান মো. আখতার উল চৌধুরী এবং সদস্য মো. রাবেল প্রধানিয়া ও আশরাফ মাহমুদের স্বাক্ষর রয়েছে।

এর আগে সোমবার বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও আসিফ হাসানের বেঞ্চ সভাপতি পদপ্রার্থী আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে রুল জারি করে। নির্বাচন স্থগিতের পর সাধারণ ভোটাররা তীব্র প্রতিক্রিয়া জানান। আমজাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন, আদালতের রায়ে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও প্রশাসক ও নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে নির্বাচন স্থগিত করেছে এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।

সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, আদালত আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র অবিলম্বে গ্রহণ ও সমান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে, ফলে তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই।

03 Jun 26 1NOJOR.COM

হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও বিএসবিআরএ নির্বাচন স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।