Web Analytics

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আল আরাবিয়্যাকে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং তা বাতিল হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের কাজ সংরক্ষণ ও প্রকাশনা–সংক্রান্ত কার্যালয়ের সদস্য মেহদি ফাজায়েলি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সাম্প্রতিক হামলা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় ইরান রোববারের নির্ধারিত কারিগরি আলোচনায় অংশ নেয়নি।

তিনি আরও বলেন, অবরুদ্ধ অর্থে প্রবেশাধিকার নিশ্চিত হওয়া ছিল শর্তগুলোর একটি, যা পূরণ না হলে সমঝোতার শর্ত পূর্ণ হয়েছে বলা যায় না।

29 Jun 26 1NOJOR.COM

হামলা বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সম্মত, হরমুজ প্রণালী ইস্যুতে দোহায় বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।