Web Analytics

হিন্দু সম্প্রদায়কে জড়িয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছেন হিন্দুরা। নড়াইল জেলা সাধারণ হিন্দু সম্প্রদায়ের ব্যানারে বুধবার বিকালে নড়াইল প্রেসক্লাবের সামনে আয়োজিত আধাঘণ্টার কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

বক্তারা কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়া পৌর শহরের ঘোষপাড়ার বাসিন্দা কৃষ্ণপদ সাহার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘সংখ্যা লঘু’ ট্যাগ দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর আওয়ামী অপচেষ্টার তীব্র নিন্দা জানান। কৃষ্ণপদ সাহা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সভাপতি বলে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, নড়াইল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যমণ্ডিত জেলা, যেখানে হিন্দু-মুসলমান সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার পরিবেশ বজায় রয়েছে। তাঁরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। মানববন্ধনে মিলন ঘোষ, কল্যাণ মুখার্জী, নিটু বোস, দেব মজুমদার, মদন ব্যানার্জী, স্বপন ঘোষ ও নিত্যানন্দ বসুসহ অন্যরা বক্তব্য দেন।

25 Nov 26 1NOJOR.COM

মিথ্যা প্রচারণা ও সাম্প্রদায়িকতা ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে নড়াইলে হিন্দুদের মানববন্ধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।