Web Analytics

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এরপরও একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি মঙ্গলবার থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের দেখতে গিয়ে এসব কথা বলেন। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও অন্যান্য ব্যয় বহন করছে। রাশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে চিকিৎসাধীন যোদ্ধারাও একই সহায়তা পাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ সংরক্ষণ ও যোদ্ধা ও শহিদ পরিবারের কল্যাণে “জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর” প্রতিষ্ঠা করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে এমআইএসভুক্ত জুলাই যোদ্ধা ১৪ হাজার ৩৬৯ জন এবং শহিদ ৮৪৪ জন। শহিদ পরিবারের সদস্যদের এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদেরও আঘাতের ধরন অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ১ হাজার ৯৩৭ জন যোদ্ধাকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

13 May 26 1NOJOR.COM

মন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও আহত যোদ্ধাদের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।