গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্য বিক্ষোভ মিছিল করেছে। বিকাল ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিক্ষোভে জামায়াত, এনসিপি, এবি পার্টি ও অন্যান্য দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাতক্ষীরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।