Web Analytics

তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র সারসংকট এবং বিভিন্ন নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বিকেল ৪টায় মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হাই। মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপের দাবি জানান। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ এবং সারের ডিলার, ফ্যামিলি কার্ডের সুপারভাইজারসহ বিভিন্ন নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ এবং জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ ও কৃষকের আর্থিক চাপ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ চাওয়া হয়।

03 Oct 26 1NOJOR.COM

মহেশপুরে জামায়াতের সমাবেশে জ্বালানি দাম, সারসংকট ও নিয়োগে স্বচ্ছতার দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।