Web Analytics

একজন পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যত রাউন্ড আলোচনার প্রয়োজন হবে, পাকিস্তান তা আয়োজন করতে প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি জানান, সব পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং পাকিস্তান দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো চুক্তি হয়নি, তবে উভয় পক্ষ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ইঙ্গিত দেয়। পাকিস্তানি কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতে তারা দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন।

তাদের মতে, ইসলামাবাদে আরেক দফা মুখোমুখি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে, যাতে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয় এবং নতুন করে সংঘাত শুরু না হয়।

14 Apr 26 1NOJOR.COM

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় নতুন রাউন্ড আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।