মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন, কিউবা ইতোমধ্যেই পতনের মুখে রয়েছে; দেশটির অর্থনীতি অকার্যকর এবং সরকার জনগণের জন্য কার্যকরভাবে কাজ করতে পারছে না। স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা জনগণের জন্য উল্লেখযোগ্য সুফল দিতে ব্যর্থ হয়েছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার দিকে পরিবর্তন প্রয়োজন।
রুবিও বলেন, কিউবার শাসকেরা এখনো এমন একটি বিপ্লবের কথা বলছেন, যা তাঁর ভাষায় ২০ বছর আগেই মারা গেছে। তিনি দাবি করেন, দেশটির বর্তমান রাজনৈতিক ব্যবস্থা কার্যকর অর্থনীতি বা সরকার গড়ে তুলতে পারেনি। এ কারণেই তিনি কিউবাকে সব অর্থেই একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন।
অর্থনৈতিক সংকটের উদাহরণ হিসেবে রুবিও কিউবান নাগরিকদের বিদেশে চলে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তাঁর দাবি, ২০২১ সাল থেকে দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ কিউবা ছেড়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় কিউবা ভিন্ন পথ বেছে নিক; শুধু অর্থনৈতিক সংস্কার নয়, রাজনৈতিক স্বাধীনতাও নিশ্চিত করতে হবে এবং দুই ধরনের পরিবর্তন অন্তত একই সময়ে একটি পরিবর্তনকালের মাধ্যমে এগোতে হবে।
রুবিও কিউবাকে ব্যর্থ রাষ্ট্র আখ্যা দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের আহ্বান জানান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।